অনলাইন সংস্করণ
১৫:০২, ০৪ মে, ২০২৬
বন্ধ থাকা কারখানাগুলো চালুর বিষয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৪ মে) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত এপ্রিলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, বেসরকারি উদ্যোগে ছয় মাসের মধ্যে বন্ধ থাকা ছয়টি সরকারি পাটকল চালু করা হবে।
পাশাপাশি পর্যায়ক্রমে বাকি বন্ধ পাটকলগুলো চালু করা অথবা ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি সম্প্রসারণ এবং কর্মসংস্থান বাড়বে বলে আশা করা হচ্ছে।