ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

নির্বাচনে অংশ নিতে পদ ছাড়লেন সহকারী অ্যাটর্নি জেনারেল

নির্বাচনে অংশ নিতে পদ ছাড়লেন সহকারী অ্যাটর্নি জেনারেল

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. তারিকুল ইসলাম।

মঙ্গলবার (৫ মে) সকালে তিনি অ্যাটর্নি জেনারেলের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে সহ-সম্পাদক পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এ কারণে তিনি স্বেচ্ছায় সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন।

এছাড়া, নিয়ম অনুযায়ী তার পদত্যাগপত্র গ্রহণের জন্য অ্যাটর্নি জেনারেলের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

সহকারী অ্যাটর্নি জেনারেল,পদ ছাড়লেন,নির্বাচনে অংশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত