ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

গরুর হাটে চাঁদাবাজি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী

গরুর হাটে চাঁদাবাজি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী

কোরবানির পশুর হাট ও পশু পরিবহনকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, এমন কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৬ মে) সকালে গাবতলী হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, কোরবানির পশু আনা-নেওয়ার সময় সড়কে চাঁদাবাজি ঠেকাতে সরকার কঠোর অবস্থানে থাকবে। কোথাও চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, হাটকে কেন্দ্র করে সড়কে যানজট এড়াতে আগে থেকেই পরিকল্পনা নেওয়া হয়েছে।

অননুমোদিত স্থানে হাট বসানোর সুযোগ থাকবে না উল্লেখ করে তিনি বলেন, নির্ধারিত সীমানার বাইরে কেউ পশু রাখতে পারবেন না। হাটের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী ও র‌্যাব মোতায়েন থাকবে।

এছাড়া ইজারাদারদের পক্ষ থেকেও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।

প্রতিমন্ত্রী,তাৎক্ষণিক ব্যবস্থা,গরুর হাটে চাঁদাবাজি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত