ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সংরক্ষিত আসনে এনসিপির নুসরাত তাবাসসুমের শপথ গ্রহণ

সংরক্ষিত আসনে এনসিপির নুসরাত তাবাসসুমের শপথ গ্রহণ

সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি শপথ গ্রহণ করেছেন। বুধবার (৬ মে) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে শপথবাক্য পাঠ করান।

সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় স্পিকারের কার্যালয়ে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।

শপথ শেষে নিয়ম অনুযায়ী তিনি সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন।

শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৪৮ এর তৃতীয় তফসিল এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি ৫ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান।

শপথ গ্রহণ,নুসরাত তাবাসসুম,এনসিপি,সংরক্ষিত আসন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত