ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ে প্রস্তুত সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ে প্রস্তুত সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষা খাতের ব্যাপক পরিবর্তন ও মানোন্নয়নের জন্য মোট দেশজ উৎপাদনের ৫ শতাংশ ব্যয় করতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।

বৃহস্পতিবার (৭ মে) সকালে রাজধানীর হোটেল শেরাটনে ইউনিসেফ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

একই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. মাহদী আমিন। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও কাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, শিক্ষকতা পেশার মর্যাদা ও আকর্ষণ এমন পর্যায়ে উন্নীত করতে হবে, যাতে দেশের মেধাবী তরুণরা এটিকে প্রথম পছন্দ হিসেবে গ্রহণ করে।

ড. মাহদী আমিন শিক্ষা ব্যবস্থায় শহর ও গ্রামের মধ্যে বিদ্যমান বৈষম্য কমিয়ে আনার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, সবার জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি পাঠ্যক্রমে নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করা এবং নতুন কোনো বিদেশি ভাষা শেখানোর আগে শিক্ষার্থীদের মাতৃভাষা বাংলা ও আন্তর্জাতিক ভাষা ইংরেজিতে দক্ষতা অর্জনকে অগ্রাধিকার দিতে হবে।

এর আগে শিক্ষামন্ত্রী বলেন, সারা বছর শিক্ষার্থীদের পড়াশোনায় যুক্ত রাখতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।

শিক্ষামন্ত্রী,প্রস্তুত সরকার,৫ শতাংশ ব্যয়,জিডিপি,শিক্ষা খাত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত