দেশের সব ৫০ সয্যার হাসপাতালকে ১০০ শয্যা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ : ১২ মে ২০২৬, ১২:০৩ | অনলাইন সংস্করণ

দেশের সব ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
সোমবার (১১ মে) বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর অধিকাংশ ডাক্তারই হাসপাতালে উপস্থিত থাকে। তবে দুই-একজন দুষ্টুমি করে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে।
এসময় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সঙ্গে কথা বলে স্বাস্থ্যসেবা শতভাগ নিশ্চিত করার আশ্বাস দেন মন্ত্রী। কোনো চিকিৎসক যদি দায়িত্ব অবহেলা করেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম আক্তার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাব আলী মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লেবু কাজীসহ বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা।
