হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু

প্রকাশ : ১২ মে ২০২৬, ১৫:০২ | অনলাইন সংস্করণ

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এছাড়া একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৯২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ জনে। একইসাথে সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে ৩৫৬ জনের। সব মিলিয়ে এখন পর্যন্ত ৪২৪ জনের মৃত্যু হয়েছে।