ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

এক সময় দাড়ি ও টুপিকেও সন্দেহের চোখে দেখা হতো: তথ্যমন্ত্রী

এক সময় দাড়ি ও টুপিকেও সন্দেহের চোখে দেখা হতো: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, এক সময় দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের চোখে দেখা হতো। পরিকল্পিতভাবে নাটক সাজিয়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ করে ধর্মীয় বিরোধ তৈরি করা হয়েছিল বলে তিনি মন্তব্য করেন।

উত্তরায় মাসব্যাপী ইসলামি প্রতিযোগিতা ‘আলোকিত মাহে রমাদান’–এর চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজ বুধবার (১৩ মে) তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আজকের এই অনুষ্ঠান প্রমাণ করে দেশে এখন শান্তিপূর্ণ রাজনৈতিক ও সামাজিক পরিবেশ বজায় রয়েছে।

তিনি আরও বলেন, দেশের ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা বহন করতে হচ্ছে। আওয়ামী লীগ সরকারের ভঙ্গুর অর্থনীতির দায় বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে।

এই পরিস্থিতি থেকে অর্থনীতিকে স্বাভাবিক ও শক্তিশালী অবস্থায় আনতে অন্তত দুই বছর সময় লাগবে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে এ সময়ের মধ্যে রাজনৈতিকভাবে বিভাজন সৃষ্টি না করার আহ্বান জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, দেশকে স্থিতিশীল রাখতে সবাইকে একসঙ্গে থাকতে হবে। তা না হলে অর্থনীতি পুনরুদ্ধার করা কঠিন হয়ে পড়বে।

তথ্যমন্ত্রী,সন্দেহের চোখে,দাড়ি ও টুপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত