ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

২০৩০ সালের মধ্যে ২ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ লক্ষ্য সরকারের

২০৩০ সালের মধ্যে ২ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ লক্ষ্য সরকারের

নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ২০৩০ সালের মধ্যে ন্যূনতম ২ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর আওতায় সব শিক্ষা প্রতিষ্ঠানকে ধীরে ধীরে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের মধ্যে আনার পরিকল্পনাও রয়েছে।

বুধবার (১৩ মে) সকালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ও ওমেরা নবায়নযোগ্য জ্বালানি লিমিটেডের মধ্যে ৬০০ কিলোওয়াট পিক ক্ষমতাসম্পন্ন অনগ্রিড ওপেক্স মডেল সৌরবিদ্যুৎ প্রকল্পের চুক্তি সই অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের উৎপাদনশীল মানবসম্পদ তৈরিতে শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী যে লক্ষ্য নির্ধারণ করেছেন, তার অন্যতম উদ্দেশ্য হলো বিশ্বমানের শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা।

লক্ষ্য সরকারের,২ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ,২০৩০ সাল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত