ঢাকা বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

নতুন পে-স্কেলের সম্ভাব্য বেতন কাঠামো প্রকাশ

নতুন পে-স্কেলের সম্ভাব্য বেতন কাঠামো প্রকাশ

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় বেতন কাঠামো নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। স্বাধীনতার পর ১৯৭৩ সালে দেশে প্রথম বেতন কাঠামো ঘোষণা করা হয়। এরপর ২০১৫ সাল পর্যন্ত মোট আটটি বেতন কাঠামো কার্যকর হয়েছে।

নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর পর নতুন বেতন কাঠামো ঘোষণার কথা থাকলেও বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও করোনার প্রভাবে তা বিলম্বিত হয়। তবে ২০২৬ সালে এসে নবম বেতন কাঠামো নিয়ে সরকারি পর্যায়ে জোর আলোচনা শুরু হয়েছে।

প্রস্তাবিত নবম জাতীয় বেতন কাঠামোর সম্ভাব্য তালিকা প্রকাশের পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডে নির্ধারিত বেতন ধরা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা। দ্বিতীয় গ্রেডে বেতন ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা এবং তৃতীয় গ্রেডে ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া চতুর্থ গ্রেডে ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা এবং পঞ্চম গ্রেডে ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে।

নিম্ন গ্রেডগুলোতেও বেতন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। দশম গ্রেডে সম্ভাব্য বেতন ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা এবং বিশতম গ্রেডে ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রস্তাবিত তালিকাটি এখনো চূড়ান্ত নয় বলে জানা গেছে। সরকারি প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশের পরই এ বিষয়ে বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে।

সম্ভাব্য বেতন কাঠামো,নতুন পে-স্কেল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত