ঢাকা সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে সফররত কাতারের শ্রমমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে সফররত কাতারের শ্রমমন্ত্রীর সাক্ষাৎ

দুইদিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি।

রোববার (১৭ মে) দুপুরে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এ সময় কাতারের শ্রমমন্ত্রীকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানান।

বাংলাদেশ ও কাতারের দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে জনশক্তি রপ্তানি এবং প্রবাসী শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনার জন্য তার এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

দোহার বাংলা‌দেশ দূতাবাস কাতারের শ্রমমন্ত্রীর বাংলাদেশে সফর গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলে‌ছে, আমরা আশা করি, এই সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হবে এবং কাতার ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্ব ও অংশীদারিত্বকে সামনের দিনগুলোতে আরও সুদৃঢ় করবে।

আবা/এসআর/২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সাক্ষাৎ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত