অনলাইন সংস্করণ
১৫:২৩, ১৮ মে, ২০২৬
আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার নির্ধারণ করা হয়েছে ৩ লাখ কোটি টাকা।
সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এই বরাদ্দ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, এডিপির মোট অর্থের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ৯৯ হাজার কোটি টাকা। আর বৈদেশিক ঋণ ও সহায়তা হিসেবে ধরা হয়েছে ১ লাখ ১০ হাজার কোটি টাকা।
মন্ত্রী আরও বলেন, প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার বিশেষ নজর দেবে।