এলিট ফোর্স হিসেবেই থাকবে র‌্যাব, আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ১৮ মে ২০২৬, ১৫:৩৩ | অনলাইন সংস্করণ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে পুলিশের এলিট ফোর্স হিসেবেই পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ জন্য নতুন আইন প্রণয়ন করা হচ্ছে, যার মাধ্যমে বাহিনীটির কার্যক্রম পরিচালিত হবে।

সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরে বাহিনীটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যতে র‌্যাব মানবাধিকার সমুন্নত রেখে কাজ করবে। নাম পরিবর্তন করা হবে কি না, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, কিছু কর্মকর্তার কারণে র‌্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এর দায় পুরো প্রতিষ্ঠানকে দেওয়া ঠিক নয়। পূর্ববর্তী সময়ে কিছু অনিয়ম ও নিষেধাজ্ঞার প্রসঙ্গও তিনি উল্লেখ করেন।

সালাহউদ্দিন আহমদ জানান, নতুন আইনের মাধ্যমে র‌্যাব পরিচালিত হবে, যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ব্যবস্থা থাকবে।