ঢাকা মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

সেপ্টেম্বর-অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

সেপ্টেম্বর-অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেছেন, আগামী এক বছরের মধ্যেই পাঁচ ধাপের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বগুড়ায় প্রশাসক নিয়োগ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, তা বাজেট প্রাপ্তির ওপর নির্ভর করবে। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু করা হবে। এরপর পর্যায়ক্রমে বেশি ব্যয়ের নির্বাচনগুলো আয়োজন করা হবে।

তিনি আরও জানান, স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ধাপে ধাপে সব নির্বাচন সম্পন্ন করা হবে।

প্রতিমন্ত্রী,স্থানীয় সরকার নির্বাচন,সেপ্টেম্বর-অক্টোবর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত