ঢাকা মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

হাম দেখিয়েছে, আজকের দায়িত্বহীনতা ভবিষ্যতে সংকট: তথ্যমন্ত্রী

হাম দেখিয়েছে, আজকের দায়িত্বহীনতা ভবিষ্যতে সংকট: তথ্যমন্ত্রী

দেশের বর্তমান হাম পরিস্থিতি দেখিয়ে দিয়েছে যে আজকের দায়িত্বহীনতা ভবিষ্যতে বড় ধরনের সংকট তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, হাম নিয়ন্ত্রণে দ্রুত টিকা সংগ্রহ করা হয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে।

মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও জানান, সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার বিষয়ে গঠিত তদন্ত কমিটিতে এখন পর্যন্ত ৯১ জন আবেদন করেছেন। বিষয়টি যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, গণমাধ্যম ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার জন্য একটি নীতিমালা প্রয়োজন, তবে তা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে নয়। এ লক্ষ্যে আগামী জুলাইয়ের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে গণমাধ্যম কমিশন গঠনের খসড়া প্রস্তাব জমা দেওয়া হবে।

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, তিস্তা মহাপরিকল্পনা মূলত বন্যা ও ভাঙন নিয়ন্ত্রণের জন্য নেওয়া হয়েছে। পদ্মা ব্যারেজের মতো এখানে পানি সংরক্ষণ করে ব্যবহার করার সুযোগ না থাকায় প্রকল্পটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।

তথ্যমন্ত্রী,ভবিষ্যতে সংকট,আজকের দায়িত্বহীনতা,হাম দেখিয়েছে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত