ছাত্ররাজনীতির নামে ‘অপরাজনীতি’ বন্ধের আহ্বান এ্যানির

প্রকাশ : ১৯ মে ২০২৬, ১৫:৪৪ | অনলাইন সংস্করণ

ছাত্ররাজনীতির নামে ‘অপরাজনীতি’ না করে প্রকৃত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

আজ মঙ্গলবার (১৯ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যারা অতীতে ছাত্ররাজনীতির ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে, তাদের বিদায় নিতে হয়েছে। এ থেকে সবার শিক্ষা নেওয়া উচিত।

তিনি আরও বলেন, খাল খনন ও রক্ষণাবেক্ষণের ধারাবাহিকতা না থাকায় নদী ও খাল দখল এবং বর্জ্যের সমস্যা বেড়েছে।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।

তিনি জানান, দেশে গবাদিপশুর পর্যাপ্ত মজুদ রয়েছে, তাই বিদেশ থেকে পশু আমদানির প্রয়োজন নেই। সীমান্ত এলাকায় কড়া সতর্কতা জারি করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, দেশে ১ কোটি ২ লাখ গবাদিপশুর বিপরীতে বর্তমানে ১ কোটি ২৩ লাখ ৩৪ হাজার পশু মজুদ রয়েছে। তাই সরকারের লক্ষ্য শুধু দেশীয় চাহিদা পূরণ নয়, বরং ভবিষ্যতে বিদেশে পশু রপ্তানিও করা।

এ সময় তিনি চোরাই পশু দিয়ে কোরবানি দেওয়ার বিষয়ে ক্রেতাদের সতর্ক থাকার আহ্বান জানান।