অনলাইন সংস্করণ
১৮:০০, ১৯ মে, ২০২৬
বিদ্যুৎ বিভাগের নতুন সচিব হিসেবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মিরানা মাহরুখকে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (১৯ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব (সংযুক্ত) মিরানা মাহরুখকে সচিব পদে পদোন্নতি দিয়ে বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।