সমাজের সব স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব : স্পিকার

প্রকাশ : ১৯ মে ২০২৬, ২৩:১৪ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের বিভিন্ন স্তরের অসমতা দূর করতে এবং সামগ্রিক টেকসই উন্নয়ন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে গঠিত ‘অল পার্টি ককাস’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই ককাসের মাধ্যমে দেশের উন্নয়নে পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগণের অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি নিশ্চিত করা সম্ভব।

মঙ্গলবার (১৯ মে) স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন। 

এসময়, সমাজের সব স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের প্রধান দায়িত্ব বলে জানান তিনি। 

নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে এই প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, উইম্যান উইথ ডিজঅ্যাবিলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (ডব্লিউডিডিএফ) নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি এবং ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান প্রমুখ।

 

আবা/এসআর/২৬