ঢাকা বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

রাজধানীতে ব্যতিক্রমী রিকশা উদ্বোধন করলেন মার্কিন রাষ্ট্রদূত

রাজধানীতে ব্যতিক্রমী রিকশা উদ্বোধন করলেন মার্কিন রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকার রাস্তায় বিশেষ সাজে রিকশা চালু করা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত কয়েকটি ছবি প্রকাশ করেছেন।

ছবিতে দেখা যায়, রিকশাগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার আদলে লাল, সাদা ও নীল রঙে সাজানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় ব্রেন্ট টি ক্রিস্টেনসেন জানান, যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লাল, সাদা ও নীল রঙের ৫০টি বিশেষ রিকশার উদ্বোধন করা হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা উদযাপনের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অংশীদারত্বের প্রতিফলন তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্র স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন করবে। ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হওয়ার ২৫০ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে নানা আয়োজন ও কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

মার্কিন রাষ্ট্রদূত,ব্যতিক্রমী রিকশা উদ্বোধন,রাজধানী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত