ঢাকা বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত রামিসা

দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত রামিসা

মুন্সিগঞ্জের সিরাজদিখানে দাদা-দাদির কবরের পাশে দাফন করা হলো রাজধানীর মিরপুরে ধর্ষণ ও বিভৎস হত্যার শিকার সাত বছর বয়সি শিশু রামিসা আক্তারকে।

বুধবার (২০ মে) রাত সাড়ে ৯টার দিকে জানাজা শেষে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্য শিয়ালদী গ্রামে মোল্লাবাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে রাত ৮টার দিকে রামিসার মরদেহ অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। মরদেহ বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজন ও এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েন। পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জানাজায় আত্মীয়স্বজন, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিসহ সাধারণ মানুষ অংশ নেন। পরে কবর দেওয়ার সময় পাশেই কান্নায় ভেঙে পড়েন শিশুটির বাবা হান্নান মোল্লাসহ পরিবারের সদস্যরা।

রামিসা মধ্যম শিয়ালদী গ্রামের মরহুম হেলাল উদ্দিন মোল্লার ছেলে হান্নান মোল্লার মেয়ে। সে মিরপুরের পল্লবীর পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

রামিসার হত্যাকাণ্ডে জড়িত সোহেল ও তার স্ত্রীকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সোহেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ইয়াবা সেবন করে বিকৃত যৌনাচারের কথা জানায়।

এদিকে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে মুন্সিগঞ্জ শহরে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

আবা/এসআর/২৬

রামিসা,দাফন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত