দেশ রক্ষায় মায়ের মতো অবদান রাখবেন ছেলে তারেক রহমানও: স্পিকার

প্রকাশ : ২২ মে ২০২৬, ২০:২৭ | অনলাইন সংস্করণ

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের সার্বোভৌমত্ব রক্ষায় মায়ের মতো ছেলে তারেক রহমানও অবদান রাখবেন। শুক্রবার (২২ মে) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

স্পিকার বলেন, বেগম জিয়া ছিলেন একটি আবেগের নাম। সাধারণ গৃহবধূ থেকে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হয়েছিলেন। প্রতিদ্বন্দ্বীকেও কখনো কটূক্তি করেননি। তার প্রয়োজনীয়তা খুব বেশি অনুভব হয় তার মৃত্যুর পর। 

তিনি বলেন, তার মৃত্যুতে সাধারণ মানুষ চোখের জল ফেলেছেন। মৃত্যুর পর মানুষ যেভাবে তাকে বিদায়ী অভিবাদন দিয়েছেন, তা একজন রাজনীতিবিদের জন্য চূড়ান্ত সম্মানের। 

স্পিকার আরও বলেন, মানুষকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া। তার দৃড়তায় স্বৈরাচারের পতন হয়। তিনি যেভাবে মানুষকে ঐক্যবদ্ধ করে গেছেন, তা অব্যাহত থাকবে।