ট্রেনে নারীদের জন্য আলাদা কোচের পরিকল্পনা হচ্ছে: রেলমন্ত্রী

প্রকাশ : ২৫ মে ২০২৬, ১৬:৪৬ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

প্রতিটি আন্তঃনগর ট্রেনে ঈদের পর নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (২৫ মে) রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলে বয়স্ক, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ২৫ শতাংশ ছাড় দেওয়া কার্ড উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

শেখ রবিউল আলম বলেন, ‘প্রধানমন্ত্রী ঈদের সময় নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে রোববার রাতে প্রধানমন্ত্রী ফোন করেছেন।’

রেলমন্ত্রী বলেন, চট্টগ্রাম ও সিলেটের দুটি কোচে আজ থেকে নারীরা আলাদা যাত্রা করতে পারবেন। আর ঈদের পর প্রতিটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, মেট্রোরেল সাড়ে ৪ মিনিট পরপর চলছে। নতুন কোচ কেনা সম্ভব হলে আরও সময় কমানো যাবে।