ঢাকা সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলামকে বদলি

ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলামকে বদলি

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলামকে বদলি করা হয়েছে। তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে পদায়ন করা হয়েছে।

রোববার (২৪ মে) পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়।

ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা আদেশে বলা হয়েছে, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোহাম্মদ নাসিরুল ইসলামকে তার নামের পাশে উল্লেখিত বিভাগে পদায়ন করা হলো।

আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

ডিবি,পুলিশ,বদলি,ডিএমপি,মোহাম্মদ নাসিরুল ইসলাম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত