ঢাকা সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কালশীর বস্তির আগুন

আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কালশীর বস্তির আগুন

রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১৫ ইউনিটের চেষ্টায় আড়াইঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (২৫ মে) রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনার তথ্য দিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।

তালহা বিন জসীম বলেন, কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করেছে। ঘটনাস্থলে পানির তীব্র সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। এ ছাড়া বাতাসের কারণেও আগুনের তীব্রতা বেড়ে যায়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছেন এমন কোনো তথ্য এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কাছে আসেনি।

এদিকে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভয়াবহ এ আগুনে প্রায় ১০০টির বেশি ঘর পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আবা/এসআর/২৬

কালশী,আগুন,নিয়ন্ত্রণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত