ঢাকা মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

সরকারি-বিরোধী দল মিলেই একটি স্বাচ্ছন্দ্যময় বাজেট উপহার দেবে: স্পিকার

সরকারি-বিরোধী দল মিলেই একটি স্বাচ্ছন্দ্যময় বাজেট উপহার দেবে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সরকারি দল বাজেট দেবে, বিরোধীদল সামালোচনা করবে। সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি স্বাচ্ছন্দ্যময় বাজেট উপহার দেবে, যাতে করে জনজীবনে স্বস্তি নেমে আসে।

মঙ্গলবার (২৬ মে) ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ৭ জুন থেকে বাজেট অধিবেশন শুরু হবে। আমি দেখব, সংসদে বিরোধীদল যাতে তাদের দায়িত্ব পালন করার জন্য পর্যাপ্ত সময় পায়। সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে সহযোগিতার মনোভাব আমি আগের সংসদ অধিবেশনে লক্ষ্য করেছি। এখনও আশা করি তাদের মধ্যে কো-অপারেশন থাকবে। সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি স্বাচ্ছন্দ্যময় বাজেট উপহার দেবে। যাতে করে জনজীবনে স্বস্তি নেমে আসে।

স্পিকার বলেন, আমরা আশা করি, সরকারি দল যে বাজেট প্রস্তাব করতে যাচ্ছে, তাতে করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে। বাজেটে উন্নয়নকাজ আরো ত্বরান্বিত করা হবে। বা জেট অধিবেশনের পর অর্থনীতির মূল চিত্র জনগণের সামনে আসবে। বাইরের বিনিয়োগকারীরাও বাংলাদেশ বিনিয়োগ করতে আসবেন।

স্পিকার আশা প্রকাশ করে আরও বলেন, আমার ধারণা, এখন পর্যন্ত এই সংসদ জনগণের আশা পূরণে সক্ষম হয়েছে। আগামী দিনগুলোতে তারা আরও ভালো ভূমিকা রাখতে পারবে।

আবা/এসআর/২৬

সরকারি-বিরোধী দল,বাজেট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত