ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ, নেয়া হলো চিড়িয়াখানায়

কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ, নেয়া হলো চিড়িয়াখানায়

আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ শেষ পর্যন্ত আর কোরবানি দেয়া হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে ক্রেতাকে টাকা ফেরত দিয়ে মহিষটিকে মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়েছে।

বুধবার (২৭ মে) জাতীয় চিড়িয়াখানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার গণমাধ্যমকে জানান, নারায়ণগঞ্জের ট্রাম্প নামের মহিষটাকে রাতেই চিড়িয়াখানায় আনা হয়েছে। আমরা একটা শেডে ওটাকে রাখার ব্যবস্থা করেছি। এছাড়া তার খাওয়ার সব ব্যবস্থা করেছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

এদিকে মহিষটিকে ঘিরে অতিরিক্ত জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় কেরানীগঞ্জের ক্রেতাকে টাকা ফেরত দিয়ে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। আপাতত ‘ডোনাল্ড ট্রাম্প’কে আগের মতোই খামারে লালন-পালন করা হবে।

এর আগে বিশ্বজুড়ে ভাইরাল হওয়া মহিষ ‌‘ডোনাল্ড ট্রাম্প’-কে রাজসিক সংবর্ধনা দিয়ে বিদায় দিয়েছে রাবেয়া এগ্রো ফার্মের মালিকপক্ষ। আজ সন্ধ্যায় ক্রেতা মহিষটি নিতে এলে লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানো হয়।

আবা/এসআর/২৬

ডোনাল্ড ট্রাম্প,কোরবানি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত