ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ছয় নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে মামলা

ছয় নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে মামলা

ছয় নবজাতক শিশুর আকস্মিক মৃত্যুর ঘটনায় মগবাজার আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৭ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জাহিদুল ইসলাম।

তিনি জানান, হাসপাতালের চিকিৎসায় অবহেলার কারণে ওই ৬ শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী এক শিশুর স্বজন। মামলার এজাহারে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর রমনা থানায় মামলাটি দায়ের করা হয়।

ডিসি আরও জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। মামলার তদন্ত শুরু হয়েছে এবং অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ঘটনার পর থেকে হাসপাতাল এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারগুলো সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে।

আবা/এসআর/২৬

নবজাতক,আদ-দ্বীন হাসপাতাল,মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত