ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ঈদের দিন যেমন থাকবে আবহাওয়া

ঈদের দিন যেমন থাকবে আবহাওয়া

পবিত্র ঈদুল আজহার আনন্দে বাধা হয়ে দাঁড়াতে পারে বৈরী আবহাওয়া। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন সকালে ঢাকাসহ দেশে অনেক অঞ্চলে হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হাওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, খুলনা বিভাগ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

এছাড়া বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ তরীফুল নেওয়াজ বলেন, ঈদের দিন সকালে ঢাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দুপুরে আবহাওয়া কিছুটা স্বাভাবিক থাকলেও সন্ধ্যা বা রাতের দিকে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে ঈদের পরও আরও দুই থেকে তিন দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

ঈদ,আবহাওয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত