বাবা-মায়ের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ২৮ মে ২০২৬, ১০:৫১ | অনলাইন সংস্করণ

ঈদুল আজহার দিনে জাতীয় ঈদ গাহে নামাজ আদায় শেষে দ্বিতীয় কর্মসূচি হিসেবে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টার দিকে জিয়া উদ্যানে মা-বাবার কবর জিয়ারত করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান। পরবর্তীতে আবরও দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে জিয়ারত করেন তিনি। এ সময় অন্যান্যদের মাঝে ছিলেন, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ.জেড.এম জাহিদ হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ।