ঈদের দিন গোপালগঞ্জের সড়ক কেড়ে নিল ৫ প্রাণ

প্রকাশ : ২৮ মে ২০২৬, ১৩:১৪ | অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

বৃহস্পতিবার (২৮ মে) ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।