ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

চট্টগ্রাম বন্দরের তেলবাহী জাহাজে আগুন

চট্টগ্রাম বন্দরের তেলবাহী জাহাজে আগুন

বঙ্গোপসাগরের বহির্নোঙ্গরে তেলবাহী একটি জাহাজে আগুন লেগেছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটে 'এমটি মেঘনা ট্রেডার' নামে জাহাজটিতে আগুন লাগার খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা সেখানে যান।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পাওয়ার পরপরই বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক ইউনিট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অগ্নিনির্বাপণ দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমে নৌবাহিনীর একটি উদ্ধারকারী দলও যোগ দেয়।

আগুন নেভাতে তাদের অগ্নিনির্বাপণ জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’ অংশ নেয়। পাশাপাশি ‘বিসিজি বেইস চট্টগ্রাম’, ‘বিসিজি আউটপোস্ট পতেঙ্গা’ এবং একাধিক হাইস্পিড বোটও উদ্ধার কার্যক্রমে যুক্ত হয়।

কোস্টগার্ডের জনসংযোগ শাখা থেকে জানানো হয়, এ বাহিনীর শ্যামল বাংলা, বিসিজিটি প্রমত্ত জাহাজ ছাড়াও দুটি হাই স্পিড বোট, চট্টগ্রাম বেইজ ও পতেঙ্গা আউট পোস্টের সদস্যরা আগুন নেভানোর কাজে অংশ নিচ্ছেন। জাহাজ থেকে ২২ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

বেলা সোয়া ১১টার দিকে জাহাজের বাইরের আগুন নিয়ন্ত্রণে এলেও ভেতরে আগুন জ্বলছিল বলে দায়িত্বরত মিডিয়া কর্মকর্তা জানান।

তিনি বলেন, “জাহাজটিতে কোন ধরনের তেল ছিল, কীভাবে আগুন লাগল, সেসব বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। আগুন নেভানো শেষ হলে আরো তথ্য সংগ্রহ করা হবে।”

আগুন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত