অনলাইন সংস্করণ
২১:৪২, ০১ জুন, ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময়ে গ্রেপ্তার হওয়া সাংবাদিকদের মুক্তির প্রসঙ্গে প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী বলেছেন, বর্তমান সরকার বিচারপ্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। বিচার বিভাগ স্বাধীনভাবে তার কার্যক্রম পরিচালনা করবে এবং গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই নিজেদের মোকাবিলা করে মুক্তি পাবেন বলে তিনি মন্তব্য করেন।
সালেহ শিবলী বলেন, ‘এই সরকার ব্যক্তিগতভাবে প্রতিহিংসার বশবর্তী হয়ে বিচার বিভাগের ওপর কোনো চাপ সৃষ্টি করবে না। বিচার বিভাগের ওপর কোনো খবরদারি করবে না।
তিনি বলেন, বর্তমান সরকারের আমলে একজন সাংবাদিককেও গ্রেপ্তার করা হয়নি। আগে যাদের গ্রেপ্তার করা হয়েছে, আপনারা যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলেন, এদের ছেড়ে দেন, তার মানে তো আপনি প্রধানমন্ত্রীকে আপনি ইন্টারফেয়ার করছেন যে ঠিক আছে, আপনি বিচার বিভাগের সঙ্গে কথা বলেন, এদের ছেড়ে দেন। তার মানে এটা তো কেউ ইচ্ছা করলে প্রশ্নও করতে পারে। তার মানে আপনারা চান যে প্রধানমন্ত্রী বিচার বিভাগের ওপর ইন্টারফেয়ার করুক, একটু কথা বলুক!
তিনি আরও বলেন, গণমাধ্যমের থ্রেটের (হুমকির) কথা একজন বলছিলেন যে হুমকি দেওয়া! কোনো অভিযোগ নাই যে এই সরকারের কেউ হুমকি দেয়, কিংবা হুমকি দিয়েছে, কিংবা কোনো কথা বলেছে।
অ্যাটলিস্ট আপাতত আমি দু-একটা জায়গায় কথাবার্তা বলতে পারি, তা আমি বলি নাই। এই তো বললাম, এখন পর্যন্ত বলি নাই।