সবার কথা মাথায় রেখে বাজেট এবারের বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী

প্রকাশ : ০৯ জুন ২০২৬, ২২:৫২ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশের প্রত্যেকটি মানুষের কথা মাথায় রেখে এবারের বাজেট প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘আমাদের সীমিত সম্পদের মধ্যেও দেশের প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে। কাউকে বাইরে রাখা হবে না। তাদের সুবিধা-অসুবিধা এবং জীবনযাত্রার মানের বিষয়গুলো বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে।’

মূল্যস্ফীতি বৃদ্ধির বিষয়টি কীভাবে বিবেচনা করা হচ্ছে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সীমিত সম্পদের তুলনায় বাজেটে সবার সুখ-দুঃখের কথা বিবেচনা করা হয়েছে।’ 

উল্লেখ্য, নতুন নির্বাচিত সরকার আগামী বৃহস্পতিবার জাতীয় বাজেট দিতে যাচ্ছে। প্রথম বাজেটেই বিএনপি সরকার নির্বাচনী প্রতিশ্রুতিকে গুরুত্ব দিচ্ছে।

 

আবা/এসআর/২৬