ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টা ৪০ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের করিমগঞ্জ সীমান্তবর্তী ভারতের শিলচর এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পটি স্বল্পস্থায়ী হলেও রাজধানীসহ বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপত্তার জন্য বাসাবাড়ি ও বহুতল ভবন থেকে নিচে নেমে আসেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও কম্পন অনুভূত হওয়ার খবর ছড়িয়ে পড়ে।

এর আগে গত রোববার (৭ জুন) রাত ১১টা ৩৭ মিনিটের দিকে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সারাদেশ। এর কেন্দ্রস্থল ছিল ভুটান। সেই ঘটনায়ও রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হয় এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আবা/এসআর/২৬

ভূমিকম্প,দেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত