মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে ভূমিকম্প
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ২৩:১৮ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২৮ জুন) রাত ৯টা ৫৩ মিনিটে ওই ভূমিকম্প হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা সীমান্ত অঞ্চলে ভূমিকম্প অনুভূত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ৯টা ৫৩ মিনিট ১৭ সেকেন্ডে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমার-বাংলাদেশের সীমান্ত এলাকা। এর মাত্রা ছিল ৪ দশমিক ১। ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে এর দূরত্ব ছিল ৩৩৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
এ ভূমিকম্প শুধু চট্টগ্রাম অঞ্চলে সীমাবদ্ধ ছিল। এতে উল্লেখযোগ্য কোনো ক্ষতির খবর পায়নি অধিদফতর।
আবা/এসআর/২৬
