ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেফতার
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ২৩:০৭ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসুকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলাবার (৩০ জুন) রাতে রাজধানীর ধোলাইখাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ২০টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
গুলশান থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে গুলশান থানা পুলিশের একটি টিম ডিএমপির কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালায়। এতে মাসুকুর রহমানকে গ্রেফতার করা হয়।
প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতার মাসুকুর রহমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দায়েরকৃত মামলায় ২১টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
গ্রেফতারের পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আবা/এসআর/২৬
