সাভারে ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, ভবন ঘিরে রেখেছে পুলিশ
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ২৩:১৯ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় সন্ত্রাসীরা অবস্থান করছে- এমন অভিযোগে চারতলা একটি ভবন ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও স্থানীয় থানা পুলিশ সদস্যরা। অভিযানে অংশ নেওয়া পুলিশের একটি সূত্র জানিয়েছে, ঘটনাস্থল থেকে কয়েকটি ককটেল ও বোমা তৈরির উপকরণ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টার পর বাড়িটির সামনে অবস্থান নিয়ে সিটিটিসি সদস্যরা বাড়িটি ঘিরে ফেলেন বলে জানান স্থানীয়রা।
সিটিটিসি সদস্যরা এ সময় নিরাপত্তাজনিত কারণ উল্লেখ করে সাংবাদিকসহ সব জনসাধারণকে বাড়িটির সামনে থেকে সরিয়ে দেন।
সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, অভিযানে ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। সেগুলো বিস্ফোরক কি না তা নিশ্চিত করতে ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট আসছে।
এছাড়া শ্যামপুর এলাকায় এক ব্যক্তির বাড়ি ঘিরে রাখা হয়েছে। সেখানে সন্ত্রাসীরা অবস্থান করছে বলে জানান তিনি।
আবা/এসআর/২৬
