বৃহস্পতিবার দেশে আসছে সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ মরদেহ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ২২:১৫ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ডে নিহত ১৬ জন বাংলাদেশির মধ্যে ৯ জনের মরদেহ আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেশে আনা হচ্ছে।

বুধবার (২৬ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ডে নিহত ১৬ জন বাংলাদেশির মধ্যে ৯ জনের মরদেহ আগামীকাল বাংলাদেশে পৌঁছাবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৪০ (বিজি ৩৪০) ফ্লাইটে তাদের মরদেহ বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করবেন।

 

আবা/এসআর/২৬