২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১৬:২৯ | অনলাইন সংস্করণ

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে ১ হাজার ২৫৬ শিশুর শরীরে হাম ও হামের উপসর্গ দেখা দিয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৭৪ শিশুর মৃত্যু হয়েছে। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৯ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯৭৩ শিশু মারা গেছে।
এছাড়া, ২৪ ঘণ্টায় ৯৪ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১৬২। এই সময়ে ১ হাজার ৯০ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১১২ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৯৯১, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৩১২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৩৮ হাজার ৪৪৫ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৩৩ হাজার ৪০৪ জন ছাড়পত্র পেয়ে এরই মধ্যে বাড়ি ফিরেছে।
