অনলাইন সংস্করণ
১৮:২৬, ০২ সেপ্টেম্বর, ২০২৬
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ পেয়েছেন চুক্তিতে দায়িত্ব পালনকারী স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।
বুধবার (২ সেপ্টেম্বর) তাকে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হককে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। তিনিও চুক্তিতে দায়িত্ব পালন করছেন।
কামরুজ্জামান চৌধুরী চলতি বছরের ৩ মার্চ এক বছরের চুক্তিতে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব নিয়োগ পান। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা।
কামরুজ্জামান চৌধুরীর এক বছরের চুক্তির মেয়াদ আগামী বছরের ৩ মার্চ শেষ হবে।
২০২৪ সালের ১৭ আগস্ট এহছানুল হক দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ পান। তিনি একদিন পর ১৮ আগস্ট সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে যোগদান করেন। গত বছরের ১২ অক্টোবর এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে বদলি করা হয়।
গত ১৭ আগস্ট তার দুই বছর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়, এ সময় তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরো এক বছর বাড়ানো হয়।