ইউনেসকোর অনুষ্ঠানে যোগ দিতে ফ্রান্সে শিক্ষামন্ত্রী
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৭ | অনলাইন সংস্করণ

ইউনেসকোর 'ডিজিটাল লার্নিং উইক'-এ অংশ নিতে ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (৬ সেপ্টেম্বর) রাতে তিনি প্যারিসের উদ্দেশে রওনা হন।
ফ্রান্সের রাজধানী প্যারিসে আগামী ৮ থেকে ১১ সেপ্টেম্বর ইউনেসকোর আয়োজনে অনুষ্ঠিত হবে এবারের 'ডিজিটাল লার্নিং উইক'। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য---'কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে শিক্ষা: সত্য, দ্বন্দ্ব, সীমানা'।
শিক্ষা ও প্রযুক্তির পরিবর্তনশীল বাস্তবতা, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে এবারের আয়োজনে আলোচনা হবে।
আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর ইউনেসকোর সদর দপ্তরে অনুষ্ঠিতব্য দুটি প্ল্যানারি সেশনে শিক্ষামন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে। এসব অধিবেশনে এআই যুগে শিক্ষার বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
সফর শেষে আগামী ১৩ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
