লংমার্চ দিয়ে বিরোধীদল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে: মন্ত্রী

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৫ | অনলাইন সংস্করণ

সংসদের বাইরে লংমার্চ কর্মসূচি দিয়ে বিরোধীদল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত হৃদয়ে ঢাকা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পানি সম্পদ মন্ত্রী বলেন, সংসদে সকল বিষয়ে আলোচনা হচ্ছে। তবুও সংসদের বাইরে কর্মসূচি দিচ্ছে বিরোধীদল। বিরোধীদলকে আরও গভীরভাবে চিন্তা করতে হবে।

এসময় দেশ সংগঠন সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে যত আন্দোলন হয়েছে সব আন্দোলনই ঢাকাকেন্দ্রিক। ৪১৬ বছর আগে ঢাকা কেমন ছিল সেই ঐতিহ্যকে আজ ফুটিয়ে তুলেছেন চিত্রশিল্পীরা। এই ঢাকাকে আমরা আরও সুন্দর দেখতে চাই।