এনবিআরের ২৬৬ সহকারী রাজস্ব কর্মকর্তাকে একযোগে বদলি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৮ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

একযোগে ২৬৬ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি ও পদায়ন করা হয়।
এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা-৩-এর দ্বিতীয় সচিব মো. জাকির হোসেন সই করা এক প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
