ময়মনসিংহ মেডিকেল কলেজে অগ্নিকাণ্ড, শিশুসহ ৬ জনের মৃত্যু

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৩ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ওয়ার্ডে ভর্তি শিশুসহ ৬ জনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে রোগী, স্বজন ও চিকিৎসক-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীদের দ্রুত তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, লিফটের কন্ট্রোল রুমে ওভারহিটের কারণে শর্টসার্কিট থেকে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর জানা যাবে। আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত করা হবে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান জানান, প্রাথমিকভাবে হাসপাতালের লিফটের মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং তার পাশাপাশি হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রমও এখন সচল আছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হবে বলে তিনি জানান।

 

আবা/এসআর/২৬