২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৩ | অনলাইন সংস্করণ

সংক্রামক রোগ হাম ও এর উপসর্গে সারাদেশে (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে।
এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও এক হাজার ২০ জন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিম হামে একজন শিশুর মৃত্যু হয়েছে। আর হাম সন্দেহে মারা গেছে চারজন।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা এক হাজার ৫৩ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০১ জন এবং হাম সন্দেহে ৯৫২ জন।
