প্রথম স্ত্রীসহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ২২:২০ | অনলাইন সংস্করণ

সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এমপি এবং প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
এর আগে, আজ (রোববার) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, ফ্ল্যাটটিতে মরিয়ম খাতুনের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দলের সদস্যদের ডাকা হয়েছে। রাত সোয়া আটটার দিকে তারা সেখানে পৌঁছান। পিবিআইয়ের সদস্যরাও ঘটনাস্থলে কাজ করছেন।
বিস্তারিত আসছে........
