ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময়

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ | অনলাইন সংস্করণ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনে ভাষণ দেওয়ার পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের ব্যক্তিগত মতবিনিময় হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ড. খলিলুর রহমানের অফিশিয়াল ফেসবুকে এক পোস্টে জানানো হয়েছে, জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে এ ব্যক্তিগত মতবিনিময় হয়। এ সময় তারা শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে ড. খলিলুর রহমান বৈশ্বিক শান্তি, আন্তর্জাতিক সহযোগিতা, নিরাপত্তা পরিষদ সংস্কার এবং বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপক্ষীয় ব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব আরোপ করেন।

ড. খলিলুর রহমান স্বচ্ছ, প্রতিনিধিত্বশীল ও বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি জাতিসংঘ ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন।