ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বৈঠক

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো লুইজ ইকার ভিয়েরার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, নিউইয়র্কে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় বাংলাদেশ-ব্রাজিল দ্বিপক্ষীয় সম্পর্কের ক্রমবর্ধমান অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন উভয় পক্ষ।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে অংশীদারত্ব আরও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা।

এ ছাড়া উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্ব তুলে ধরে নতুন ও উদীয়মান খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। একই সঙ্গে জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ এবং প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন দুই পক্ষ।

বৈঠক,প্রতিমন্ত্রী হুমায়ুন কবির,পররাষ্ট্রমন্ত্রী,ব্রাজিল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত