দেশে মৃদু ভূমিকম্পের আঘাত

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ২৩:১৫ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশে মৃদু একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রাজধানী ঢাকা থেকে ৫১ কিলোমিটার দূরে নরসিংদীর শিবপুরে ৩ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রগুলোও বলছে, মৃদু ভূমিকম্পের কারণে সাধারণ মানুষ ঠিকঠাকভাবে টের পাননি।

ভারতীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) বলছে, নরসিংদীর এই ভূমিকম্পটি ভূপৃষ্ঠের অন্তত ৩৬ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে।

যদিও এদিন সারা বিশ্বে ৪০টির বেশি ভূমিকম্প রেকর্ড করলেও বাংলাদেশ তথা নরসিংদীর ভূমিকম্পটি রেকর্ড করেনি মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা- ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।

তবে ইউরোপিয়ান ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) নরসিংদীর ভূমিকম্পটি রেকর্ড করেছে।

এনসিএসের তথ্যের ভিত্তিতে ইএমএসসি জানায়, বাংলাদেশ সময় বেলা ১২টা ১৫ মিনিট ২৭ সেকেন্ড ভূমিকম্পটির উৎপত্তি হয়। এটি নরসিংদী থকে ১৬ কিলোমিটার উত্তরে উৎপত্তি ঘটে।

এর আগে, চলতি বছরের ১৭ আগস্ট নরসিংদীতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। তারপর রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৩। এ ছাড়া, সে সময়ও এর উৎপত্তিস্থল ছিল শিবপুর।

 

আবা/এসআর/২৬