অনলাইন সংস্করণ
১২:৪৪, ০৬ অক্টোবর, ২০২৬
এলপিজির মূল্য সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এলপিজির মূল্য সমন্বয় করতে বাধ্য হয়েছে সরকার। তবে নির্ধারিত দামে এলপিজি না পাওয়া গেলে সেক্ষেত্রে নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে অনিয়ম ও অবৈধ মজুতের জন্য জরিমানা জোরদার করা হয়েছে বলেও উল্লেখ করেন জাহেদ উর রহমান। ২ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি এসে পৌঁছেছে বলেও জানান তিনি।
ভিজিএফ চাল দ্বিগুণ করা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, মূল্যস্ফীতি ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ভিজিএফ কার্যক্রমের আওতায় ১০ কেজি চালের জায়গায় এখন থেকে ২০ কেজি চাল দেওয়া হবে।